← Back to Course: German A1 Level Speaking

Lesson 3: Thema: Familie — পরিবার

🔓 This is a FREE preview lesson!

Passage Text

Thema: Familie — পরিবার

আজকের Lesson 2-তে আমরা পরিবার সম্পর্কে German-এ কথা বলা শিখব। এর মাধ্যমে আপনি mein / meine, dein / deine, Ihr / Ihre এবং কিছু গুরুত্বপূর্ণ Verb ব্যবহার করতে শুরু করবেন।

🎯 আজকের লক্ষ্য

Lesson শেষে আপনি বলতে পারবেন:

  • আমার পরিবারে কে কে আছে
  • আপনার বাবা-মা কী করেন
  • আপনার ভাই-বোন আছে কি না
  • আপনার স্বামী/স্ত্রী কী করেন
  • আপনার পরিবারের সদস্যরা কোথায় কাজ করেন
  • আপনার পরিবার কোথায় থাকে
  • পরিবারের সদস্যদের সম্পর্কে সহজ প্রশ্ন করতে

1. 👨‍👩‍👧‍👦 Family Vocabulary

German

বাংলা

die Familie

পরিবার

der Vater

বাবা

die Mutter

মা

die Eltern

বাবা-মা

der Bruder

ভাই

die Schwester

বোন

der Sohn

ছেলে / পুত্র

die Tochter

মেয়ে / কন্যা

der Mann

পুরুষ / স্বামী

die Frau

মহিলা / স্ত্রী

der Ehemann

স্বামী

die Ehefrau

স্ত্রী

das Kind

শিশু / সন্তান

die Kinder

সন্তানরা

der Freund

বন্ধু / প্রেমিক

die Freundin

বান্ধবী / প্রেমিকা

verheiratet

বিবাহিত

ledig

অবিবাহিত

geschieden

তালাকপ্রাপ্ত

haben

থাকা / আছে


2. 👨‍👩‍👧‍👦 আরও কিছু গুরুত্বপূর্ণ Family Words

German

বাংলা

der Großvater

দাদা / নানা

die Großmutter

দাদি / নানি

die Eltern

বাবা-মা

der Onkel

চাচা / মামা / কাকা

die Tante

চাচি / খালা / ফুফু / মামী

der Cousin

চাচাতো/মামাতো/খালাতো/ফুফাতো ভাই

die Cousine

চাচাতো/মামাতো/খালাতো/ফুফাতো বোন


3. ❤️ "আমার" — Mein / Meine

German- my = mein / meine

সহজভাবে এখন এভাবে মনে রাখুন:

mein masculine / neuter noun
meine
feminine / plural noun

উদাহরণ:

mein Vater
আমার বাবা

meine Mutter
আমার মা

mein Bruder
আমার ভাই

meine Schwester
আমার বোন

mein Mann
আমার স্বামী

meine Frau
আমার স্ত্রী

meine Eltern
আমার বাবা-মা


4. 👨 আমার পরিবার সম্পর্কে বলা

Ich habe eine Familie.
আমার একটি পরিবার আছে।

Ich habe einen Vater und eine Mutter.
আমার একজন বাবা একজন মা আছেন।

Ich habe einen Bruder.
আমার একজন ভাই আছে।

Ich habe eine Schwester.
আমার একজন বোন আছে।

Ich habe zwei Brüder.
আমার দুইজন ভাই আছে।

খেয়াল করুন:

Bruder Brüder
একজন ভাই ভাইরা

Schwester Schwestern
একজন বোন
বোনেরা


5. পরিবার সম্পর্কে প্রশ্ন

আপনার পরিবারে কতজন মানুষ আছে?

Wie viele Personen gibt es in Ihrer Familie?
আপনার পরিবারে কতজন মানুষ আছে?

উত্তর:

In meiner Familie gibt es fünf Personen.
আমার পরিবারে পাঁচজন মানুষ আছে।

আরও সহজ:

Meine Familie hat fünf Personen.
আমার পরিবারে পাঁচজন মানুষ আছে।


আপনার কি ভাই-বোন আছে?

Haben Sie Geschwister?
আপনার কি ভাই-বোন আছে?

উত্তর:

Ja, ich habe Geschwister.
হ্যাঁ, আমার ভাই-বোন আছে।

Nein, ich habe keine Geschwister.
না, আমার কোনো ভাই-বোন নেই।


6. 🧩 Haben — থাকা / আছে

আজকের গুরুত্বপূর্ণ Verb:

haben = থাকা / আছে

Pronomen

haben

ich

habe

du

hast

er

hat

sie

hat

wir

haben

ihr

habt

Sie

haben

sie

haben

উদাহরণ:

Ich habe einen Bruder.
আমার একজন ভাই আছে।

Du hast eine Schwester.
তোমার একজন বোন আছে।

Er hat zwei Kinder.
তার দুইজন সন্তান আছে।

Sie hat eine Tochter.
তার একজন মেয়ে আছে।

Wir haben eine große Familie.
আমাদের একটি বড় পরিবার আছে।


7. 💍 Husband & Wife — স্বামী ও স্ত্রী

গুরুত্বপূর্ণ Vocabulary

der Ehemann = স্বামী
die Ehefrau = স্ত্রী

এছাড়াও:

der Mann = পুরুষ / স্বামী
die Frau = মহিলা / স্ত্রী

Marital Status — বৈবাহিক অবস্থা

verheiratet = বিবাহিত
ledig = অবিবাহিত
geschieden = তালাকপ্রাপ্ত

উদাহরণ:

Ich bin verheiratet.
আমি বিবাহিত।

Ich bin ledig.
আমি অবিবাহিত।


8. 👨‍💼 Husband — স্বামী ও তাঁর পেশা

Mein Mann ist Accounting Manager.
আমার স্বামী Accounting Manager।

Mein Mann arbeitet bei S. R. Engineering Firm.
আমার স্বামী S. R. Engineering Firm-এ কাজ করেন।

আরও বিস্তারিতভাবে:

Mein Mann arbeitet als Accounting Manager bei S. R. Engineering Firm.
আমার স্বামী S. R. Engineering Firm-এ Accounting Manager হিসেবে কাজ করেন।

প্রশ্ন:

Was macht Ihr Mann?
আপনার স্বামী কী করেন?

উত্তর:

Mein Mann ist Accounting Manager.
আমার স্বামী Accounting Manager।

Wo arbeitet Ihr Mann?
আপনার স্বামী কোথায় কাজ করেন?

Mein Mann arbeitet bei S. R. Engineering Firm.
আমার স্বামী S. R. Engineering Firm-এ কাজ করেন।


9. 👩‍💼 Wife — স্ত্রী ও তাঁর পেশা

Meine Frau ist Digital Marketing Officer.
আমার স্ত্রী Digital Marketing Officer।

Meine Frau arbeitet bei Bako Tech Ltd.
আমার স্ত্রী Bako Tech Ltd.-এ কাজ করেন।

আরও বিস্তারিতভাবে:

Meine Frau arbeitet als Digital Marketing Officer bei Bako Tech Ltd.
আমার স্ত্রী Bako Tech Ltd.-এ Digital Marketing Officer হিসেবে কাজ করেন।

প্রশ্ন:

Was macht Ihre Frau?
আপনার স্ত্রী কী করেন?

উত্তর:

Meine Frau ist Digital Marketing Officer.
আমার স্ত্রী Digital Marketing Officer।

Wo arbeitet Ihre Frau?
আপনার স্ত্রী কোথায় কাজ করেন?

Meine Frau arbeitet bei Bako Tech Ltd.
আমার স্ত্রী Bako Tech Ltd.-এ কাজ করেন।


10. 🔄 Er / Sie — তিনি

একই ব্যক্তির নাম বারবার না বলে German-এ er / sie ব্যবহার করা হয়।

Mein Mann ist Accounting Manager. Er arbeitet bei S. R. Engineering Firm.

আমার স্বামী Accounting Manager। তিনি S. R. Engineering Firm-এ কাজ করেন।

Meine Frau ist Digital Marketing Officer. Sie arbeitet bei Bako Tech Ltd.

আমার স্ত্রী Digital Marketing Officer তিনি Bako Tech Ltd.- কাজ করেন।

মনে রাখুন:

er তিনি / সেপুরুষ
sie
তিনি / সেমহিলা


11. Husband & Wife সম্পর্কে প্রশ্ন

Sind Sie verheiratet?
আপনি কি বিবাহিত?

Ja, ich bin verheiratet.
হ্যাঁ, আমি বিবাহিত।


Wie heißt Ihr Mann?
আপনার স্বামীর নাম কী?

Wie heißt Ihre Frau?
আপনার স্ত্রীর নাম কী?


Was macht Ihr Mann?
আপনার স্বামী কী করেন?

Mein Mann ist Accounting Manager.
আমার স্বামী Accounting Manager।


Was macht Ihre Frau?
আপনার স্ত্রী কী করেন?

Meine Frau ist Digital Marketing Officer.
আমার স্ত্রী Digital Marketing Officer।


Wo arbeitet Ihr Mann?
আপনার স্বামী কোথায় কাজ করেন?

Er arbeitet bei S. R. Engineering Firm.
তিনি S. R. Engineering Firm-এ কাজ করেন।


Wo arbeitet Ihre Frau?
আপনার স্ত্রী কোথায় কাজ করেন?

Sie arbeitet bei Bako Tech Ltd.
তিনি Bako Tech Ltd.- কাজ করেন।


12. Sehr wichtig — Ihr / Ihre

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়:

Ihr Vater = আপনার বাবা
Ihre Mutter =
আপনার মা
Ihr Bruder =
আপনার ভাই
Ihre Schwester =
আপনার বোন
Ihr Mann =
আপনার স্বামী
Ihre Frau =
আপনার স্ত্রী
Ihre Eltern =
আপনার বাবা-মা

Formal Sie-এর ক্ষেত্রে:

  • Ihr masculine / neuter
  • Ihre feminine / plural

উদাহরণ:

Wo wohnen Ihre Eltern?
আপনার বাবা-মা কোথায় থাকেন?

Was macht Ihr Vater?
আপনার বাবা কী করেন?

Was macht Ihre Mutter?
আপনার মা কী করেন?

Was macht Ihr Mann?
আপনার স্বামী কী করেন?

Was macht Ihre Frau?
আপনার স্ত্রী কী করেন?


13. 🏠 পরিবার কোথায় থাকে?

Wo wohnen Ihre Eltern?
আপনার বাবা-মা কোথায় থাকেন?

Meine Eltern wohnen in Bangladesch.
আমার বাবা-মা বাংলাদেশে থাকেন।

Wo wohnt Ihre Familie?
আপনার পরিবার কোথায় থাকে?

Meine Familie wohnt in Bangladesch.
আমার পরিবার বাংলাদেশে থাকে।


14. 👨‍⚕️👩‍🏫 বাবা-মায়ের পেশা

Was macht Ihr Vater?
আপনার বাবা কী করেন?

Mein Vater ist Arzt.
আমার বাবা ডাক্তার।

Was macht Ihre Mutter?
আপনার মা কী করেন?

Meine Mutter ist Lehrerin.
আমার মা শিক্ষিকা।

আরও কিছু Profession:

German

বাংলা

der Arzt

ডাক্তার

die Ärztin

মহিলা ডাক্তার

der Lehrer

শিক্ষক

die Lehrerin

শিক্ষিকা

der Ingenieur

ইঞ্জিনিয়ার

die Ingenieurin

মহিলা ইঞ্জিনিয়ার

der Manager

ম্যানেজার

die Managerin

মহিলা ম্যানেজার

der Verkäufer

বিক্রেতা

die Verkäuferin

মহিলা বিক্রেতা

der Fahrer

চালক

die Fahrerin

মহিলা চালক

der Koch

রাঁধুনি

die Köchin

মহিলা রাঁধুনি


15. 🗣️ Real Conversation — Family

A: Haben Sie Geschwister?
B: Ja, ich habe einen Bruder und eine Schwester.

A: Wie viele Personen gibt es in Ihrer Familie?
B: In meiner Familie gibt es fünf Personen.

A: Wo wohnen Ihre Eltern?
B: Meine Eltern wohnen in Bangladesch.

A: Was macht Ihr Vater?
B: Mein Vater ist Arzt.

A: Und was macht Ihre Mutter?
B: Meine Mutter ist Lehrerin.

A: Sind Sie verheiratet?
B: Ja, ich bin verheiratet.

A: Was macht Ihr Mann?
B: Mein Mann ist Accounting Manager.

A: Wo arbeitet Ihr Mann?
B: Er arbeitet bei S. R. Engineering Firm.

A: Was macht Ihre Frau?
B: Meine Frau ist Digital Marketing Officer.

A: Wo arbeitet Ihre Frau?
B: Sie arbeitet bei Bako Tech Ltd.


16. 🔥 Speaking Sentences

এই বাক্যগুলো মুখে বলার practice করুন:

  1. Meine Familie ist groß.
    আমার পরিবার বড়।
  2. Meine Familie ist klein.
    আমার পরিবার ছোট।
  3. Ich habe einen Bruder.
    আমার একজন ভাই আছে।
  4. Ich habe eine Schwester.
    আমার একজন বোন আছে।
  5. Ich habe keine Geschwister.
    আমার কোনো ভাই-বোন নেই।
  6. Meine Eltern wohnen in Bangladesch.
    আমার বাবা-মা বাংলাদেশে থাকেন।
  7. Mein Vater ist Arzt.
    আমার বাবা ডাক্তার।
  8. Meine Mutter ist Lehrerin.
    আমার মা শিক্ষিকা।
  9. Ich bin verheiratet.
    আমি বিবাহিত।
  10. Mein Mann ist Accounting Manager.
    আমার স্বামী Accounting Manager।
  11. Er arbeitet bei S. R. Engineering Firm.
    তিনি S. R. Engineering Firm-এ কাজ করেন।
  12. Meine Frau ist Digital Marketing Officer.
    আমার স্ত্রী Digital Marketing Officer।
  13. Sie arbeitet bei Bako Tech Ltd.
    তিনি Bako Tech Ltd.- কাজ করেন।
  14. Meine Familie lebt in Bangladesch.
    আমার পরিবার বাংলাদেশে থাকে।
  15. Ich liebe meine Familie.
    আমি আমার পরিবারকে ভালোবাসি।

17. 🧠 Important Grammar — Mein / Meine

Noun

Article

My

Vater

der

mein Vater

Bruder

der

mein Bruder

Mann

der

mein Mann

Mutter

die

meine Mutter

Schwester

die

meine Schwester

Frau

die

meine Frau

Eltern

die (Plural)

meine Eltern

Kind

das

mein Kind

Formula:

der mein
die
meine
das
mein
Plural
meine


18. 🧩 Useful Questions for A1 Speaking

Wie groß ist Ihre Familie?
আপনার পরিবার কত বড়?

Wie viele Personen gibt es in Ihrer Familie?
আপনার পরিবারে কতজন মানুষ আছে?

Haben Sie Geschwister?
আপনার কি ভাই-বোন আছে?

Wie viele Brüder haben Sie?
আপনার কয়জন ভাই আছে?

Wie viele Schwestern haben Sie?
আপনার কয়জন বোন আছে?

Wo wohnen Ihre Eltern?
আপনার বাবা-মা কোথায় থাকেন?

Was macht Ihr Vater?
আপনার বাবা কী করেন?

Was macht Ihre Mutter?
আপনার মা কী করেন?

Sind Sie verheiratet?
আপনি কি বিবাহিত?

Was macht Ihr Mann?
আপনার স্বামী কী করেন?

Was macht Ihre Frau?
আপনার স্ত্রী কী করেন?

Wo arbeitet Ihr Mann?
আপনার স্বামী কোথায় কাজ করেন?

Wo arbeitet Ihre Frau?
আপনার স্ত্রী কোথায় কাজ করেন?

Erzählen Sie etwas über Ihre Familie.
আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন।


19. 🎤 Your Speaking Test — Lesson 2

এবার আপনি German-এ নিজের পরিবার সম্পর্কে 8–10টি বাক্য বলবেন।

Questions:

1. Wie viele Personen gibt es in Ihrer Familie?
আপনার পরিবারে কতজন মানুষ আছে?

2. Haben Sie Geschwister?
আপনার কি ভাই-বোন আছে?

3. Wie viele Brüder haben Sie?
আপনার কয়জন ভাই আছে?

4. Wie viele Schwestern haben Sie?
আপনার কয়জন বোন আছে?

5. Wo wohnen Ihre Eltern?
আপনার বাবা-মা কোথায় থাকেন?

6. Was macht Ihr Vater?
আপনার বাবা কী করেন?

7. Was macht Ihre Mutter?
আপনার মা কী করেন?

8. Ist Ihre Familie groß oder klein?
আপনার পরিবার বড় নাকি ছোট?

9. Sind Sie verheiratet oder ledig?
আপনি বিবাহিত নাকি অবিবাহিত?

10. Was macht Ihr Mann / Ihre Frau?
আপনার স্বামী / স্ত্রী কী করেন?

11. Wo arbeitet Ihr Mann / Ihre Frau?
আপনার স্বামী / স্ত্রী কোথায় কাজ করেন?

12. Erzählen Sie etwas über Ihre Familie.
আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন।


20. 🗣️ Sample Answer — Meine Familie

Ich bin verheiratet. Meine Familie ist klein. In meiner Familie gibt es fünf Personen. Ich habe einen Bruder und eine Schwester. Meine Eltern wohnen in Bangladesch. Mein Vater ist Arzt und meine Mutter ist Lehrerin. Mein Mann ist Accounting Manager. Er arbeitet bei S. R. Engineering Firm. Meine Frau ist Digital Marketing Officer. Sie arbeitet bei Bako Tech Ltd. Ich liebe meine Familie sehr.

বাংলা অর্থ:

আমি বিবাহিত। আমার পরিবার ছোট। আমার পরিবারে পাঁচজন মানুষ আছে। আমার একজন ভাই এবং একজন বোন আছে। আমার বাবা-মা বাংলাদেশে থাকেন। আমার বাবা ডাক্তার এবং আমার মা শিক্ষিকা। আমার স্বামী Accounting Manager তিনি S. R. Engineering Firm- কাজ করেন। আমার স্ত্রী Digital Marketing Officer তিনি Bako Tech Ltd.- কাজ করেন। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।

নোট: উপরের Sample Answer- স্বামী এবং স্ত্রী দুজনকেই একই ব্যক্তির উত্তর হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই বাস্তব Speaking- আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটিই বলবেন:
Mein Mann ...
অথবা Meine Frau ...

← Previous Lesson Next Lesson →